সদরপুর সরকারি কলেজে অমর একুশে উপলক্ষে আলোচনা সভা

0
105
সদরপুর সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পন / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সদরপুর সরকারি কলেজ–এ পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ১১টায় কলেজের ২১৫ নম্বর কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বাংলা ভাষার শুদ্ধ চর্চা, চেতনা ও সংস্কৃতি ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম ও ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিন।

আলোচনা সভায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here