সদরপুরে সিরাত সেমিনার- ২০২৬ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের সদরপুর-এ “দৈনন্দিন জীবনের নববী আদর্শ বাস্তবায়ন” শীর্ষক সিরাত সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলা মডেল মসজিদ-এ অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে ইয়ুথ সদরপুর।

সেমিনারে আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলোর ইসলাম পাতার ইনচার্জ ও এমফিল গবেষক মাওলানা মনজুরুল হক, চিন্তানামা’র সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভী, বাংলাদেশ ইসলামী জণকল্যাণ ফাউণ্ডেশনের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, জামিয়া সিদ্দিকিয়া মটুকচরের মুহতামিম মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী মো: রেজাউল করিম, শেখ জাহিদ হাসান, মাওলানা আবু ইউসুফসহ স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট কারী মাওলানা ফারাবী আল-আমীন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্টেন পাবলিকেশন্স-এর সম্পাদক মাওলানা আবু বকর চৌধুরী।

সেমিনারে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা তরুণ সমাজকে সিরাত অধ্যয়ন এবং নববী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here