শৌলজালিয়ায় এমপির রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগমুক্তি কামনায় কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহর সভাপতিত্বে ও শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা মাসুদ উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রুপনগর থানার ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাবিত আল ইমরান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন, উপজেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক মাওলানা মো. মুছা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, রফিকুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ এই নেতার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here