শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় Tapentadol Tablets 100 mg উদ্ধার করে। উদ্ধার করা ওষুধের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।
ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক।
এই বাংলা/এমএস
টপিক

