বিশেষ প্রতিনিধ :
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা ও তাদের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। একই সঙ্গে অশিক্ষা, কুসংস্কার ও গোঁড়ামি দূর করে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, নারী ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল আউয়াল, সাংবাদিক কাকন রেজাসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

