শাহবাগে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি র‍্যাব-১০ এর হাতে গ্রেপ্তার

0
48
ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :


রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। অভিযানে তার কাছ থেকে ১৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আফজাল হোসেন (৪৫)। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মেহের আলী।

র‍্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শাহবাগ থানাধীন বাংলা একাডেমি এলাকার অগ্রণী ব্যাংকের সামনে সন্দেহজনক অবস্থায় আফজাল হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট পেটের ভেতরে বহন করে নিয়ে যাচ্ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে করার পর তার পেটে সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর ওষুধ প্রয়োগের মাধ্যমে মলত্যাগ করালে কালো কসটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here