শম্ভুগঞ্জ বাজারে মোবাইল কোর্ট: অবৈধ পার্কিং ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

শম্ভুগঞ্জে রমজান বাজারে মোবাইল কোর্ট / ছবি - এই বাংলা

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের শম্ভুগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইনের নেতৃত্বে এই অভিযানে অবৈধ পার্কিং ও মূল্য তালিকা না রাখার কারণে জরিমানা করা হয়।

মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার ফলে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে, বিভিন্ন যানবাহন দ্রুত সরিয়ে একজন চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে শম্ভুগঞ্জ বাজারের ফলমূলের দোকান, তরমুজের আড়ত ও কাঁচাবাজারে দ্রব্যমূল্যের তদারকিও করা হয়। একাধিক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য না নেওয়া, মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং বাজারে সঠিক মূল্য বজায় রাখার জন্য।

স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ মোবাইল কোর্টের উদ্যোগকে স্বাগত জানিয়ে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here