লালপুরের কচুয়া বাজারে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

0
54
লালপুরে টিপু–পুতুল সমর্থকদের সংঘর্ষ, অফিস ভাঙচুর / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোরের লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে বিএনপি প্রার্থী পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষ থেকে দাবি করা হয়, গণসংযোগ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ৫ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে টিপু গ্রুপের ১০ জন আহত হন, যাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, টিপুর সমর্থকেরা মিছিল নিয়ে এসে কচুয়া বাজারে বিএনপির নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় অফিস তছনছ করা হয় এবং প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এতে বিএনপির তিনজন সমর্থক আহত হন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী টিপুর এক সমর্থককে আটক করেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here