রুমিন ফারহানাকে বাধা ও মারধরের অভিযোগে সরাইলে ১৫০ জনের বিরুদ্ধে মামলা

0
53
রুমিন ফারহানাকে শ্রদ্ধা নিবেদনে বাধা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) সংসদীয় ২৪৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারধরের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মো. আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে।

দ্বিতীয় আসামি করা হয়েছে যুবদলের সরাইল উপজেলা শাখার আহ্বায়ক মো. আবু সুফিয়ান সিদ্দিকীকে। এছাড়া আরও ১৪০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন এলাকায় এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে রুমিন ফারহানার সমর্থকদের বাধা দেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহারনামীয় আসামি পাঁচজন এবং অজ্ঞাত আসামি ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here