রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ

0
89
ছবি : এই বাংলা প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি :


চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এ সহায়তার মাধ্যমে রবি মৌসুমে বোরো ধান, গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার, প্রকল্প কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here