রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা

0
156

অনলাইন ডেস্ক :

রাজধানীর দক্ষিণখান এলাকায় শাজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নর্দ্দাপাড়া এলাকার তালতলা মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শাজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাজাহান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here