নীলফামারী প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে ‘বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় সহকারী কমিশনার রায়হান উদ্দিন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন বক্তব্য রাখেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখা প্রশাসনের অগ্রাধিকার। বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্য প্রতিরোধে নিয়মিত তদারকি জোরদার করা হবে।
ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অতিরিক্ত মজুদদারি পরিহার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

