মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) পৌর সদরের একটি রুফটপ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিন, মিরসরাই হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং সমাজকর্মী মাকসুদ আলম শাহিন।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও তা থেকে শিক্ষা গ্রহণের বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থতা কামনা এবং সুন্দর মিরসরাই গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

