মিরসরাইয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

0
27
মিরসরাইয়ে শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল / ছবি - এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :


মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি বারইয়ারহাট কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীরা সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে সন্ধ্যার সময় অপহরণ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয় বলেও তারা দাবি করেন। পরে মামলা দায়ের হলে পুলিশ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, দেশে ক্রমাগত নারী নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা বেড়ে চলেছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এক শ্রেণির সন্ত্রাসীরা সমাজকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈনউদ্দিন রায়হান।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here