মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় বারইয়ারহাটের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৈঠকটি সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুর, সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাইন উদ্দীন লিটন, নিজাম উদ্দিন কমিশনার, সরোয়ার হোসেন রুবেল, শায়েস্তা খান, সাহাব উদ্দীন ও নুর মোহাম্মদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি দিদারুল আলম মিয়াজি বলেন, “বিএনপি গণমানুষের দল। জনগণ তাদের প্রিয় প্রতীকে ভোট দিয়ে নির্বাচনে বিজয় নিশ্চিত করবে।”
এই বাংলা/এমএস
টপিক

