
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের শিকার জনার্দ্দনপুর গ্রামে দুই দিনব্যাপী শর্ট-পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। শনিবার রাতে জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য মোহাম্মদ হারুন রশীদ।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম শামীম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফাইনালে ট্রফি ফাইনার দল নির্ধারিত ওভার শেষে ৫৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এফআইআর স্পোর্টিং ক্লাব ৪৮ রানে অলআউট হলে ১০ রানে জয় পায় ট্রফি ফাইনার। বিজয়ী দলের মোহাম্মদ সামি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিদারুল আলম শামীম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের ঐক্যবদ্ধ করে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তিনি ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
