মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কার প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন শনিবার (৬ ফেব্রুয়ারি) এক বিশাল শোডাউনের আয়োজন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপস্থিত নেতাকর্মীরা ঘিওরের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলের সঙ্গে যোগদান করেন। মিছিলটি ঘিওর ডি এন উচ্চ বিদ্যালয়ের মাঠে সমবেত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মোহাম্মদ ইলিয়াছ হুছাইন বলেন, “জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আমরা দেশের জন্য জনতার স্বার্থে কাজ করব। জনগণকে ট্রাক মার্কায় ভোট দিয়ে গণঅধিকার পরিষদের আদর্শে সমর্থন দেওয়ার আহ্বান জানাই।”
এই বাংলা/এমএস
টপিক

