মাওলানা দবিবুর রহমানের পক্ষে সমর্থন জানিয়ে শেরপুর পৌরসভায় সৌজন্য সভা

0
46
বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থীর বিজয় লক্ষ্য করে শেরপুরে সৌজন্য সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা মো. দবিবুর রহমানের বিজয় নিশ্চিত করতে শেরপুরে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর পৌরসভার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল খালেক সরকার।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, মাওলানা মো. দবিবুর রহমান নির্বাচিত হলে এলাকায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভা শাখার সেক্রেটারি মো. হেদায়েতুল ইসলাম সরকার, অফিস সম্পাদক মো. এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আ. বারীসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা মাওলানা দবিবুর রহমানের নৈতিকতা, আদর্শিক অবস্থান এবং সামাজিক অনিয়মের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

সভা থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here