বকশীগঞ্জ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি স্বাধীনতার সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মহান বিজয় দিবসের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পুরো বকশীগঞ্জ জুড়ে ছিল উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।
এই বাংলা/এমএস
টপিক

