মনপুরায় ‘আলোর প্রদীপ’-এর মানবিক উদ্যোগ: অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রদীপ”।

মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।

২০২০ সালে প্রতিষ্ঠিত “আলোর প্রদীপ” শুরু থেকেই শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে—অসহায়দের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ, স্বাবলম্বী উদ্যোগ গ্রহণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক বনায়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন।

এবারের কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ৬৫০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। এতে ছিল সেমাই, নুডুলস, সাবান, ভোজ্য তেল, ডাল, আলু ও পেঁয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য।

সংগঠনটির সভাপতি মনিরুল ইমতিয়াজ বলেন, “আমাদের লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা। আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সমাজের সচেতন ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “সমাজের সচ্ছল ও সচেতন মানুষরা যদি এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব এবং একটি সুন্দর সমাজ গঠন করা যাবে।”

স্থানীয়রা সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here