মঠবাড়িয়ায় অবৈধ ক্লিনিক নিয়ে সংবাদ সংগ্রহে স্বেচ্ছাসেবক দল নেতার বাঁধা ও হুমকি

নিজস্ব প্রতিবেদক :

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক বাধার মুখে পড়েছেন।

অভিযোগ রয়েছে, মঠবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ মল্লিক ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এসে সাংবাদিকের পেশাগত কাজে বাধা সৃষ্টি করেন এবং হুমকি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা ও অনুমোদন উপেক্ষা করে মঠবাড়িয়া উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই যথাযথ লাইসেন্স নেই।

পাশাপাশি অনেক ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই রোগীদের চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এতে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম দ্রুত তদারকি করা জরুরি।

এদিকে অবৈধ ক্লিনিকের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে বাধা দেওয়ার ঘটনায় এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here