চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ডিসি পার্কে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের জনপ্রিয় সংগীতশিল্পী পলি শারমিন ও তাঁর দল পরিবেশন করেন দেশাত্মবোধক গান, চট্টগ্রামের আঞ্চলিক সংগীত, ভান্ডারি গান এবং নির্বাচনভিত্তিক বিশেষ গান। সংগীত পরিবেশনার সময় দর্শকরা হাততালি, নাচ ও কণ্ঠ মিলিয়ে শিল্পীদের উৎসাহ দেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক মো. বোরহান উদ্দীন উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজনসহ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি গণভোটের চারটি অংশ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন এবং ভোটারদের নিজ নিজ মতামত অনুযায়ী গণভোটে অংশগ্রহণের অনুরোধ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রায় পাঁচ হাজারের বেশি দর্শক-শ্রোতা উপস্থিত থেকে এই সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
এই বাংলা/এমএস
টপিক

