ভোটকেন্দ্র দখলকারীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

0
45
ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ ও ২ আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বয়েজ স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো প্রার্থী বা বাহিনী যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, মামলা হলে তার নাম ব্যবহার করা যেতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মা-বোনদের নিরাপত্তা ও সম্মানের কোনো নিশ্চয়তা নেই। আমরা এমন সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ঘরে-বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবেন।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যুবকদের অংশগ্রহণ দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ ছিল। “যদি যুবসমাজ জেগে না উঠত, দেশের স্বাভাবিক স্বাধীনতা ও ফ্যাসিবাদ মুক্তির লক্ষ্য দীর্ঘস্থায়ী হতো না। ভবিষ্যতেও দেশের দায়িত্ব এই যুবসমাজের হাতে তুলে দেওয়া হবে।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে বয়েজ স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here