ভাষা শহিদদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা নিবেদন

0
29
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধায় মহান শহিদ দিবস পালন / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার-এ ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ।

২১ ফেব্রুয়ারি শনিবার প্রথম প্রহরে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব), পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের স্মৃতি মিনারেও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

প্রত্যুষে ভাষা শহিদদের স্মরণে গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডিস্থ নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here