
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কণিকান্দা প্রভাতী কিন্ডারগার্টেন ও ব্রাইট স্টার আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। দুপুর ২টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
ব্রাইট স্টার স্কুলের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোতালেব হোসেন, সাবেক চেয়ারম্যান, আজিম নগর ইউপি। প্রভাতী কিন্ডারগার্টেনের প্রধান অতিথি ছিলেন মোঃ ইমরান হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী, পুকুরপাড়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ফকরুদ্দিন হাওলাদার, সভাপতি, ম্যানেজিং কমিটি; মোহাম্মদ জাকির হাওলাদার, বিএনপি নেতা। দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন (মোকারেজ) ও মোঃ জামাল হাওলাদার।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ করে মোঃ ইমরান হাওলাদার স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে ১০০০ টাকা করে পুরস্কৃত করেন। দুই দিনের ইভেন্টে শত শত দর্শনার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক
