ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী ইমরান হাওলাদারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে পুকুরপাড় গ্রামে তার নিজ বাড়িতে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় দেশ প্রেমিক সমাজ সেবক সৌদি প্রবাসী ইমরান হাওলাদার তার নিজ হাতে হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঈদ উপহার নিতে সকাল থেকে তার গ্রামের বাড়ি হাজারো মানুষ উপস্থিত হন । উপহার হিসেবে ছিল শাড়ি কাপড় লুঙ্গি দুই রকম সেমাই ও চিনি , এ সময় উপস্থিত ছিলেন আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের জহির মেম্বার, টিটু মেম্বার মহিলা মেম্বার হাসি বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ঈদ উপহার বিতরণ কালে সৌদি প্রবাসী ইমরান হাওলাদার বলেন -আমি ব্যক্তিগতভাবে আমার এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও ভাঙ্গা রাস্তার মেরামত সহ বিভিন্ন কাজ করেছি ‘ আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষের সেবা করতে চাই, যাতে ঈদের আনন্দ থেকে কোন অসহায় মানুষ বঞ্চিত না হয়, সকলের কাছে আমি এই দোয়া কামনা করি।
এই বাংলা/এমএস
টপিক

