বিজয়নগরে গ্রামীণ ব্যাংক শাখায় রহস্যজনক অগ্নিকাণ্ড, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই

0
131
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, গ্রাহকদের সঞ্চয় হিসাবের খাতা, ঋণ সংক্রান্ত ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ব্যাংকের প্রহরী হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে বাইরে বের হয়ে আগুন দেখতে পান। তার চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাংকের কাঠের আসবাব, কম্পিউটার ও ফাইলসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, “রাতের বেলা কে বা কারা জানালা ভেঙে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয়। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও গ্রাহকদের হিসাব বই পুড়ে গেছে। ব্যাংকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, আগুন লাগার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করা হয়েছে এবং ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here