বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
33
বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে বারি’র মহাপরিচালক ড. মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারি’র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শ্রমিক এবং ইনস্টিটিউটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাদ যোহর বারি’র সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সন্ধ্যায় বারি’র মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here