বাংলাদেশে টাকার বস্তা এসেছে, শিগগিরই টাকার খেলায় নামবে: রফিকুল ইসলাম জামাল

দেশের পরিস্থিতি নিয়ে শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের

0
40
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় রফিকুল ইসলাম জামাল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করছে। তিনি দাবি করেন, বিদেশি প্রভাব ও অর্থনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঁঠালিয়া সদরের শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় সেবাশ্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম জামাল বলেন, ইতিহাস আমাদের সতর্ক থাকতে শেখায়। ১৯৭১ সালের অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করেছেন। রাজাপুর-কাঁঠালিয়া এলাকায় সেই দায়িত্ব আরও বেশি গুরুত্ব দিয়ে পালন করেছেন বলে জানান তিনি। তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়েও তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আগামী নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে জামাল বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার সুযোগ এসেছে।

তিনি অতীতের নির্বাচনগুলো নিয়ে সমালোচনা করে বলেন, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়া, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের অংশগ্রহণহীন নির্বাচন—সবই গণতন্ত্রের জন্য ক্ষতিকর ছিল।

বক্তব্যের শেষাংশে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় সেবাশ্রমের উপদেষ্টা ডা. দিলিপ চন্দ্র হাওলাদার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, বিএনপি নেতা মো. শামীম সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here