নাটোর প্রতিনিধি :
বর্তমান সরকারের অনেক বড় একটি সাফল্য হচ্ছে ফ্যামিলি কার্ড বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দল-মত-ধর্ম এই কার্ড প্রাপ্তির পথে কোনো বাধা হবে না। প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে, একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন। সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনীতিকে সচল করে রাখবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীরা।
এই বাংলা/এমএস
টপিক

