বগুড়া-২ আসনে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

0
52
কিচক ইউনিয়নের ধারিয়া বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলমের বিজয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কিচক ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় তারা বাজারের বিভিন্ন দোকান ও পথচারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল রহমান, যুবদল সভাপতি রায়হান, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপির নেতা রনি, ওসমান, রজ্জব, আলামিন, বাদশা, সিদ্দিকী রাজ্জাক, সাঈদ ও রাব্বি জামান সরকার।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনেই ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here