
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সংযুক্তি ত্যাগ করে তারা দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মিল দেখে এই সিদ্ধান্ত নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। তাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোনাহার আলী, বাট্টজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামতুল্লাহ, বগারচর ও মেরুরচর ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নবাগত নেতা-মাসুদ রানা বলেন, “জামায়াতে ইসলামের আদর্শ ও নেতৃবৃন্দের নৈতিকতা ও আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে, তাই আমরা শতাধিক নেতাকর্মীর সঙ্গে যোগদান করেছি।”
উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী, প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন।
বক্তারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই বাংলা/এমএস
টপিক
