বকশীগঞ্জে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোয়ালগাঁও পূর্বপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে আজ সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা দলে দলে মাঠে এসে সমবেত হন।

নির্ধারিত সময়ে ইমামের ইমামতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা ঈদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ঈদগাহ মাঠটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here