বকশীগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে হাতপাখা প্রতীকের নির্বাচনী গণমিছিল

0
44
জামালপুর-১ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সমর্থনে বকশীগঞ্জে এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত গণমিছিলটি বকশীগঞ্জ নূর-মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহ্বান জানান।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী আব্দুর রউফ তালুকদার বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মমুক্ত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here