বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার চন্দেরবন্দ তিনানীপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় গ্রাহকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
