ফরিদপুর-৪ আসনে প্রভাব বিস্তারের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর উদ্বেগ প্রকাশ

0
51
ফরিদপুর-৪ এ ‘ছায়া প্রার্থী’ ইস্যু: নিক্সনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শহিদুল ইসলাম বাবুলের / ছবি - এই বাংলা

ফরিদপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী দেশ ছেড়ে আত্মগোপনে থাকলেও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ব্যবহার করে তিনি নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, মুজাহিদ বেগ কার্যত ‘ছায়া প্রার্থী’ হিসেবে কাজ করছেন এবং কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাবুলের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পিত চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ প্রশাসনের ওপর প্রভাব খাটানোর পাশাপাশি বিএনপি প্রার্থীকে হেয় করতে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে এবং নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

এ সময় শহিদুল ইসলাম বাবুল স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভোটারদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে ফরিদপুর-৪ আসনে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here