সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ইসলামী রাজনৈতিক দলগুলোর তিন সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী জোট থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তিনজনই তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঐ তিন প্রার্থী হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্জ মাওলানা ইসহাক চোকদার।
তিনটি দলের পক্ষ থেকেই প্রত্যেককে ফরিদপুর-৪ আসনে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলার বেপারী বাড়ির মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কার্যালয়ে ৮ দলীয় জোটের লিয়াজো কমিটি গঠনের লক্ষ্যে এক সভায় এই ঐক্যের ঘোষণা দেওয়া হয়।
সভায় তিন প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ; ইসলামী আন্দোলন সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই জনগণেরআস্থা অর্জন করা সম্ভব হবে। তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

