পিরোজপুর-১ আসনে ধানের শীষের পক্ষে সরদার কামরুজ্জামান চানের গণসংযোগ: আলোচনায় ‘৩১ দফা’

0
54
পিরোজপুরে সরদার কামরুজ্জামান চান অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনে ধানের শীষের কান্ডারী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক অন্যতম তুখোড় নেতা ও সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চান।

নির্বাচন কমিশন ও সরকারি সকল বিধিনিষেধ ও আচরণবিধি কঠোরভাবে মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তিনি তার বিশাল কর্মী সমর্থক নিয়ে দিনরাত গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

গ্রামে-গঞ্জে তারেক রহমানের বার্তা সরদার কামরুজ্জামান চান বর্তমানে পিরোজপুর-১ আসনের প্রতিটি গ্রামে, গঞ্জে এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ জনসাধারণের কাছে অত্যন্ত সহজভাবে তুলে ধরছেন। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের প্রতীকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১৭ বছরের ত্যাগ ও সংগ্রামের প্রতিকৃতি গণসংযোগকালে সরদার কামরুজ্জামান চান সাধারণ মানুষের সামনে বিগত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন। দলের জন্য তাঁর নিজের আত্মত্যাগ আজ সর্বজনবিদিত। দীর্ঘ এই সময়ে তিনি রাজপথে সক্রিয় থাকতে গিয়ে একাধিকবার হামলা ও অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। জেল-জুলুম এবং শত প্রতিকূলতাও তাকে জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। তাঁর এই ত্যাগী ভূমিকা সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

গণসংযোগে ব্যাপক সাড়া সাবেক ইউপি চেয়ারম্যান চানের এই আন্তরিক ও সাহসী প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা জানান, সরদার কামরুজ্জামান চান বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন বলেই আজ তাঁর ডাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে।

সরদার কামরুজ্জামান চান বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আছি। ইনশাআল্লাহ, পিরোজপুরের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here