পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় এবং পণ্যবাহী পরিবহনে যাত্রী পরিবহন রোধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
আজ বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে দুটি বাসকে জরিমানা এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেকুটিয়া ব্রিজ এলাকায় বিশেষ তদারকি চালানো হয়।
এসময় কয়েকটি বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের প্রমাণ পাওয়ায় দুটি পরিবহনকে আর্থিক জরিমানা করা হয়। পরে প্রশাসনের উপস্থিতিতেই বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সরেজমিনে দেখা যায়, প্রশাসনের সার্বক্ষণিক নজরদারির ফলে এই রুটের অধিকাংশ বাসেই এখন সরকার নির্ধারিত সঠিক ভাড়া আদায় করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন রোধেও এসময় কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
প্রশাসনের এমন আকস্মিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণ। তারা জানান, নিয়মিত এমন তদারকি থাকলে যাতায়াতে হয়রানি ও আর্থিক শোষণ বন্ধ হবে। জনস্বার্থে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

