পটুয়াখালীতে ‘এমসিজিএল’ কর্মসূচির জেলা পর্যায়ের উদ্বোধন

পটুয়াখালীতে ‘মোমেন্টাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ’ কর্মসূচির জেলা পর্যায়ের উদ্বোধন / ছবি - এই বাংলা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে “মোমেন্টাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ (MCGL)” কর্মসূচির জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।

বক্তারা মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমকে সমন্বিতভাবে উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। MCGL কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যখাতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং মাঠ পর্যায়ে সেবার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ জেলার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here