নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

0
136
ছবি - এই বাংলা

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন একই ইউনিয়নের লক্ষণপুর গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পণ্ডিতবাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ওই সময় পাশ দিয়ে হাঁটছিলেন সৈয়দ আহাম্মদ খোকন। ছিঁড়ে পড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here