ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি-জমিয়েত জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নির্বাচনী গণসংযোগ ও র্যালি করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে খেজুরগাছ প্রতীকের সমর্থকদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। ডিমলা উপজেলা জমিয়েত উলামায়ে বাংলাদেশের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন আনসারীর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জমিয়েত জোটের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নীলফামারী-১ আসনে খেজুরগাছ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গণসংযোগ অনুষ্ঠানে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, তিনি এ এলাকার সন্তান এবং জনগণের উন্নয়নে কাজ করার সুযোগ চান। তিনি দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি খেজুরগাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়েত উলামায়ে বাংলাদেশের মহাসচিব এবং তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে খেজুরগাছ প্রতীক নিয়ে জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই বাংলা/এমএস
টপিক

