নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
31
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে নীলফামারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

পরবর্তীতে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাড. আলফারুক আব্দুল লতিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, নীলফামারী প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

ভোর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে এসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here