নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলামসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের অর্থ থেকে ডোমার উপজেলা-এর ৬ জন দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল এবং সৈয়দপুর উপজেলা-এর ২ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।
এছাড়া একই দিনে নীলফামারী রিপোর্টার্স ইউনিটি, বাংলাভিশন ও স্থানীয় পত্রিকা সুবাহ্ বার্তা অফিসে ২টি ডেস্কটপ কম্পিউটার, ১টি এসি, ৮টি চেয়ার এবং ২টি টেবিল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান এবং স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

