নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপি’র প্রার্থীকে জরিমান

0
127
বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঙ এছেন এ এই জরিমানা আরোপ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা আরোপের ঘটনা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here