নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনা ঘটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্প্রতি আলমগীর মিয়া দাবি করেন, সরকার থেকে তিনি ওই জমি ক্রয় করেছেন এবং সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতণ্ডা সৃষ্টি হয়, যা দেশীয় অস্ত্র ব্যবহারের সংঘর্ষে রূপ নেয়।
ঘটনায় গুরুতর আহত বশির মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এই বাংলা/এমএস
টপিক

