নাসিরনগরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশাল নির্বাচনী জনসভা

0
48
নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ছিল। ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাব মিয়ার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান, উপজেলা জমিয়তে উলামার সভাপতি মওলানা হাবিবুর মুরসালিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here