নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮৫ জন দুঃস্থ-অসহায়

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন  উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের  ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

আজ বুধবার ১৮ মার্চ   বিকালে  উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে  উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ৫৮৫ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা  এম এ হান্নান এমপি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি  বলেন, বিএনপি সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি  সাহেল আহমেদ,থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান,ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির এই সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই অর্থ তাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে ৫৮৫ জন অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার  টাকা করে প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here