নাসিরনগরে ছুটির দিন সন্ধ্যায়ও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

আজ শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার  নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় লোকজনের ধারণা গতকাল ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে উত্তোলন করা জাতীয় পতাকা আজও (২৭ মার্চ শুক্রবার) খোলার সময় পান নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সরেজমিনে গিয়ে দেখা যায়,  বিকাল ৫.৪০ মিনিটে গিয়ে  বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে, পরে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতির খবর পেয়ে নাসিরনগর মডেল সরকারি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কাউছার মিয়া তাড়াহুড়ো করে পতাকা নামায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, বিষয়টা আমি জানি না খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো।

এ বিষয় নিয়ে কথা হলে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিঞা বলেন, বন্ধের দিনে কেন যে এমনটা করলো জানতে হবে, আমি তাদের থেকে খোঁজ খবর নিচ্ছি।

ছুটির দিন পতাকা উড়ানোর বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, আমি বিষয়টি শুনেছি, শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়েছে, উনাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here