নাটোর প্রতিনিধি :
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন বাজার ও দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ। অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি দোকানিকে প্রতি দোকানে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাহে রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেই লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি চালানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

